১০ মে ২০২৬

দৌলতপুরে সাবস্টেশনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
দৌলতপুরে সাবস্টেশনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু
দৌলতপুর, (কুষ্টিয়া) প্রতিনিধি :কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন দৌলতপুরে জোনাল অফিসের সাবস্টেশনে পাওয়ার ট্রান্সফরমা তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুল হালিম (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার তারাগুনিয়া সাব স্টেশনে এ ঘটনা ঘটে। সে ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামের আব্দুল মান্নানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে সাবস্টেশনের মধ্যে একটি লাশ পড়ে আছে বলে খবর পেয়ে বিদ্যুৎ অফিসের লোকজন সেখানে যায়। পাওয়ার ট্রান্সফরমা মেশিনের নিচে আর্থিং তার হাতের মুঠোয় ধরে একটি যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় হয়। পরে পুলিশ নিহদের লাশ উদ্ধার করে। মূলত তার চুরি করতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের হাত ও পায়ে বৈদ্যুতিক শকে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় শত শত উৎসুব জনতা সাবস্টেশনে জড়ো হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত দিকে পুলিশ লাশের পরিচয় সনাক্ত করে মর্গে পাঠায়। দৌলতপুর জোনাল অফিসের এজিএম তৌফিকুর রহমান বাচ্চু বলেন, সাবস্টেশনের চতুরদিকে দুই স্তরে দেয়া কাঁটাতারের বেড়া ভেদ করে ভেতরে প্রবেশ করে। কয়েকটি পাওয়ার ট্রান্সফরমার মেশিনের তার কাটা হয়েছে। তবে কেটে ফেলা তার ও কাটা কোন যন্ত্র সাবস্টেশনের মধ্যে পড়ে ছিল না। এজিএম আরও বলেন, আর্থিং কেটে ফেলাই বড় ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। যদি গ্রাউন্ডিং বা আর্থিং না থাকে তাহলে পাওয়ার ট্রান্সফরমা বিস্ফোরণ হয়ে যেতে পারে। ফলে একটা বড় দুর্ঘটনা থেকে এলাকাবাসী ও আমাদের এই সমিতির সাবস্টেশন বেঁচে গেছে। দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, এই চক্রে একাধিক ব্যক্তি ছিল। একজন মারা গেলেও অন্যরা পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি