৪ মে ২০২৬

দৌলতপুরে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬, ১০:০৮ পিএম
দৌলতপুরে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার


আশির ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি স্থানে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার গান, একটি কার্তুজ ও একটি এয়ারগান উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।

পুলিশ জানায়,  সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৩ টার সময় বাগোয়ান নওদাপাড়া গ্রামের মাঠে মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান ও মঙ্গলবার (২০ জানুয়ারি) ১টা দিকে উপজেলার চকদৌলতপুর ইনসান মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জনৈক মোকলেছুর রহমানের বাঁশঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, এ ঘটনায় কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত ও আটক করা সম্ভব যায়নি। এ কারণে সংশ্লিষ্ট ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্র কীভাবে ও কার মাধ্যমে ওইসব স্থানে এসেছে, সে বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।

ওসি বলেন, এলাকায় অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি