৯ মে ২০২৬

ডোমারে ভূমি মেলার শুভ উদ্বোধন ও জনসচেতনতা মূলক সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ডোমারে ভূমি মেলার শুভ উদ্বোধন ও জনসচেতনতা মূলক সভা
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে ভূমি মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা রাজস্ব প্রশাসন আয়োজিত রোববার (২৫ মে) সকাল ১১টায় ডোমার উপজেলা ভূমি কার্যালয়ে বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। সেখান থেকে এক বর্ণাঢ্য র‌্যালি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে জনসচেতনতা মূলক আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার ও সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী। অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত মোহাম্মদ সোহেল রানা’র সঞ্চালনায় অতিথি হিসাবে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, ইলিয়াস হোসেন, পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফর আলী, উপজেলা জামাতের সাবেক সেক্রেটারী হাফেজ আব্দুল হক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্কাউট সদস্যসহ সুধীজন উপস্থিত ছিলেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি