১০ মে ২০২৬

ডোমারে তুহিন ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ডোমারে তুহিন ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবিতে  বিক্ষোভ মিছিল
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও ডোমার ডিমলার সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ডোমার উপজেলার গোমনাতীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। গোমনাতী ইউনিয়ন বিএনপি ও সহযোগি অঙ্গসংগঠনের অংশগ্রহনে মঙ্গলবার (২৯এপ্রিল) বিকালে আমবাড়ী হাট দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে এলাকার সড়ক প্রদক্ষিণ করে, এ সময় বিভিন্ন শ্লোগানে শ্লোগানে উত্তাল হয় তুহিন সাহেবের নিজ এলাকা। পরে গোমনাতী বাজার চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতা বিপ্লবের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস আলী। এ সময় উপজেলা কৃষক দলের সহ-সভাপতি রবিউল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, ইউনিয়ন যুবদলের আহবায়ক রাকিবুল ইসলাম বাবু, জেলা স্বেচ্ছাসেবকদলের অন্যতম সদস্য এহসানুল করিম চৌধুরী অলক, ৭নং ওয়ার্ড বিএপি’র সভাপতি ইসমাইল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। সমাবেশে ইউনিয়ন কৃষক দলের সভাপতি রইছুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের সাভাপতি রাশেদ নেওয়াজ সুইট, তাঁতীদলের ইউনিয়ন সভাপতি খিরোন দাস সেন, মহিলাদলের নেতৃবৃন্দ সহ বিএনপি এবং সহযোগি অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মী সমাবেশে অংশগ্রহন করেন। এ সময় তুহিন ভাইয়ের সকল মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি