৯ মে ২০২৬

ডোমারে শিশু অধিকার বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ডোমারে শিশু অধিকার বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: “বাল্যবিয়ে রুখবো, সম্ভাবনার আগামীর গড়বো” এই প্রতিপদ্য বিষয়কে সামনে রেখে শিশু অধিকার বিষয়ক সংগঠন “অ্যান্টি চাইল্ড ম্যারিজ অর্গানাইজেশন (এসিএমও) এর নীলফামারী জেলা শাখার আয়োজনে বাল্যবিয়ে ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ১০ টায় উপজেলার হরিণচড়া ইউনিয়নের হংসরাজ দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক। সংগঠনের উপ-পরিচালক সাইদ বিন ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডোমার ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম। কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে পাঠ দান করেন ডোমার উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা সমাজকর্মী আসমাউল হাসান। শিশু অধিকার বিষয়ক সংগঠন ,অ্যান্টি চাইল্ড ম্যারিজ অর্গানাইজেশন (এসিএমও) এর নীলফামারী জেলা শাখার পরিচালক মাহমুদ হাচান, সহকারী পরিচালক আব্দুর রশিদ, সহকারী আইটি মাহিয়ান, শিক্ষা বিষয়ক সম্পাদক অনিমেষ অধিকারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জীবন রায়, স্বেচ্ছাসেবক সমন্বয়ক সম্পাদক তামিম ইসলাম সহ দায়িত্বরত সদস্যগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় অঙশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি