ডোমারে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের
১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি, বিক্ষোভ সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন কারা হয়েছে। রোববার (৩০নভেম্বর) সকাল ৯টায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ।
এ সময় হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে হাসপাতাল কমপ্লেক্স ভবনের মূল ফটেকে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। চলমান কর্মসূচিতে মেডিকেল টেকনোলজিস্ট জিয়াবুল ইসলাম, কাজী সনজু,ফার্মাসিস্ট আজম আলী, নয়ন ইসলাম, আসমা আক্তার, তারেক মনোয়ার, দিপংকর রায় প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা জানান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত এবং ৪ ডিসেম্বর কমপ্লিট শার্ট-ডাউন পূর্ণ কর্মদিবস পালন করবে তারা। অতি দ্রুত তাদের দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন এবং অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি চালিয়ে যাবে বলে জানান আন্দোলন কারীরা।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি