ডোমারে মাদক সেবনকালে ২ যুবক, আটক ভ্রাম্যমান আদালতে কারাদন্ড
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মাদক সেবককালে চঞ্চল দাস (৩৬) ও নয়ন মিয়া (৩৭) নামে ২ যুবককে আটক করেছে ডোমার থানা পুলিশ, পরে তাদের ভ্রম্যমান আদালত বসিয়ে কারাদন্ড প্রদান করেন ইউএনও।
বুধবার (২জুলাই) রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার এসআই কাওছার আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স
ডোমার পৌর এলাকার কলেজপাড়ায় সার বিক্রেতা বেলাল হোসেনের বাড়ীর পিছন থেকে মাদকসেবক কালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
পরে রাত ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শায়লা সাঈদ তন্বী ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে চঞ্চল দাস কে ১মাস ও নয়নকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। চঞ্চল দাস কলেজপাড়া এলাকার লেমু দাসের ছেলে এবং নয়ন বড়রাউতা বজিরপাড়া এলাকার মৃত হবিবর রহমানের ছেলে। ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন নির্বাহী আদেশের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তাদের জেলার বিজ্ঞ আদালতের মাধ্যমে গারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত রয়েছে। এর জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি