৯ মে ২০২৬

ডোমারে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ডোমারে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বিকালে উপজেলার সোনারায় ইউনিয়নের কুমডাঙ্গা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন শাহরিন ইসলাম তুহিন মিডিয়া আপডেট। সোনারায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু। উক্ত ফুটবল ম্যাচের উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন। ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক শহিদুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসাবে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদ বীন আমিন সুমন, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তৈয়ব আলী বাবু, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার, তাঁতীদলের সভাপতি সৈয়দ নুরন নবী হোসেন নয়ন, ওয়ার্ড বিএনপি’র সভাপতি আমিনুর রহমান, শাহরিন ইসলাম তুহিন মিডিয়া আপডেট এর প্রতিনিধি মজিবুল হক, শফিকুল গণি স্বপন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাজু প্রমূখ উপস্থিত ছিলেন। উক্ত খেলার ফাইনাল রাউন্ডে উত্তরণ নার্সিং ইনস্টিটিউট নীলফামারী বনাম স্বাগতিক কুমডাঙ্গা ক্লাব অংশগ্রহন করেন। টানটান উত্তেজনার মধ্যদিয়ে বাঘ সিংহের লড়াইয়ে কোন পক্ষ গোল দিতে না পাড়ায় ট্র্যাইফিগারে এক শুণ্য গোলে স্বাগতিক কুমডাঙ্গা ক্লাব চ্যাম্পিয়ন শিরোপা জয়লাভ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি