
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: “শিশু থেকে প্রবীন,পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে মাদ্রাসা ও এতিমখানার অসহায় শিশুদের মাঝে পুষ্টিকর খাবার পরিবেশন
করা হয়েছে।
শনিবার (৩১ মে) দুপুরে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের দ্বারকামারী আম-জোড়া-চাঁদ দারুস সুন্না হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৪০জন অসহায় শিশুদের মাঝে দুপুরে খাবার পরিবেশন করেন ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগ। সংক্ষিপ্ত আলোচনায় অত্র মাদ্রাসার সভাপতি সাবেক শিক্ষক একরামুল হকের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছিলেন ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী।
এছাড়াও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ তারেক, মাদ্রাসা কমিটির সিঃসহ- সভাপতি আনিছুর রহমান মানিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম,মাদ্রাসার মোহতামিম হাফেজ আব্দুস সামাদ, তারিকুল ইসলাম,সদস্য বাবুল প্রধান, মোজাফ্ধসঢ়;ফর হোসেন বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শিক্ষক হাফেজ আব্দুস সামাদ। উক্ত মাদ্রাসাটি ২০১৬ সালে প্রতিষ্ঠা লাভ করে। সেখানে বাংলা,ইংরেজী, অংকসহ সহিসুদ্ধ ভাবে কোনআন শিক্ষার পাশাপাশী, হাদিস, মাসলা মাসায়েল পাঠদান করা হয়। প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন কর্তৃপক্ষ।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]