৭ মে ২০২৬

ডোমারে জানো প্রকল্পের সাফল্যকথা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ডোমারে জানো প্রকল্পের সাফল্যকথা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম জানো প্রকল্প আয়োজিত উপজেলা পর্যায়ে জানো প্রকল্পের সাফল্যকথা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ মার্চ) সকাল ১১টায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ)। ইএসডিও জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যাবস্থাপক পোরসিয়া রহমান এর সঞ্চালনায় অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মাকে সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, শিক্ষক বানেশ^র রায়, সংবাদিক আনিছুর রহমান মানিক প্রমূখ বক্তব্য রাখেন। উল্লেখ্য- জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রশন আউটকাম জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন ও অষ্ট্রিয়ার ডেভলপমেন্ট কর্পোরেশনের আর্থিক সহায়তায় কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তা নিয়ে বে-সরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) রংপুর ও নীলফামারী জেলায় সরকারের জাতীয় পুষ্টি পরিকল্পনা বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি