৬ মে ২০২৬

ডোমারে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ২০২৩ এর বির্তকীত শিক্ষা সিলেবাস বাতিল, সকল শ্রেনীতে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক এবং দ্রব্যমূলের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমারেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ডোমার বাজার বাটার মোড় হতে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ধিরাজ-মিজান পাঠাগারের সামনে প্রতিবাদ সমাবেশে অংশনেয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ডোমার উপজেলা শাখার সভাপতি ক্বারী মুহাম্মদ আবু জাফর সিদ্দিকী’র সভাপতিত্বে নীলফামারী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ মইনুল হক, জাতীয় ওলামা মাশায়েক পরিষদের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওঃ আবু বাকার, ইসলামী যুব আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওঃ নাজমুল হাসান প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় জোড়াবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মোক্তার আলী, ইউনুছ আলী, হাফেজ রজব আলী, মৌলভী নুরন নবী সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় নেতা ও কর্মীগণ উপস্থিত ছিলেন। অতিসত্তর তাদের দাবীদাবা মেনে না নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারীদের বক্তারা। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি