৫ মে ২০২৬

ডোমারে ফার্মহাট সবুজ ক্লাব আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে ফার্মহাট সবুজ ক্লাব আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে সোনারায় ইউনিয়নের ফার্মহাট সবুজ ক্লাব আয়েজিত ফুটবল টুর্ণামেন্টের ফইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকাল ৩টায় ফার্মহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন, সোনারায় ইউপি’র চেয়ারম্যান গোলাম ফিরোজ কবির চৌধুরী। সবুজ ক্লাবের সভাপতি ও সাবেক জেলা পরিষদের সদস্য মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার ভিত্তি বীজ ও আলু উৎপাদন খামারের সহকারী পরিচালক সুব্রত মুজুমদার। এ সময় বিশেষ অতিথি হিসাবে, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সার্জেন তহিদুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আনোয়ার হোসেন মনি, সমাজ সেবক মাসুদুর রশিদ চৌধুরী সুমন, ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতিজামিনুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মজিবুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। টুর্ণামেন্টে জলঢাকা গোলমুন্ডা ফুটবল একাদশ ও সৈয়দপুর কোচিং সেন্টারের বাঘ সিংহের লড়াইয়ে দুই শুন্য গোলে জলঢাকা গোলমুন্ডা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসাবে ফ্রিজ ও এলইডি টিভি তুলেদেন অতিথিগণ। খেলা দেখতে আসা হাজারো জনতার ঢলনামে। তবে নারী ভক্তদের উপস্থিততি ছিল চোখে পড়ার মতো। পরিচালনা কমিটির সাদ্দাম হোসেন বলেন, মাদক ও মোবাইল গেম্ধসঢ়;সসের কারণে যুব সমাজ আজ ধংসের মুখে। মাদক ও জুয়া মুক্ত সমাজ গড়তে আমরা এই টুর্ণামেন্টের আয়োজন করেছি। আগামীতে সমাজ গঠনে এলাকার যুব সমাজ ব্যপক ভুমিকা রাখবে বলে আশা করেন তিনি। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি