৯ মে ২০২৬

ডোমারে ব্যবসায়ীর গুদাম থেকে ১১৫ বস্তা সরকারি চাল উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ডোমারে ব্যবসায়ীর গুদাম থেকে ১১৫ বস্তা সরকারি চাল উদ্ধার
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় ভিজিডি কর্মসূচির অধীন বরাদ্দকৃত চাল অবৈধভাবে মজুতের অভিযোগে এক ব্যবসায়ীর গুদাম থেকে ১১৫ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল ১১টার দিকে বোড়াগাড়ী ইউনিয়নের সপ্তর্ষী কিন্ডার গার্টেন সংলগ্ন একটি দোকানে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, সাথে ছিলেন স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। জানা গেছে, গোলাম রব্বানী নামের এক ব্যবসায়ী গোপনে সরকারি বরাদ্দের এসব চাল কিনে নিজের গুদামে মজুত করেন। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল। রাতে বস্তা পরিবর্তন করার সময় স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পারলে তারা প্রশাসনকে অবগত করলে প্রশাসন চালের বস্তাাগুলো জব্দ করে। চাল অবৈধভাবে মজুত করায় প্রশাসনের হস্তক্ষেপে তা উদ্ধার করা হয়। তবে এ ঘটনা কাউকে আটক করা হয়নি। এ বিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান এখনো পযন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী ১১৫ বস্তা চাল জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে চালগুলো জব্দ করে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে নিয়ে আসা হয়। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধার করা চাল জব্দ করা হয়েছে। ইতোমধ্যে তদন্তের দায়িত্ব মহিলা বিষয়ক কর্মকর্তাকে দেওয়া হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি