ডোমারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত সোমবার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পপাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির সুচনা করা হয়।
সেখানে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, ডোমার থানা পুলিশের পক্ষে সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী, উপজেলা আ’লীগ, পৌর প্রশাসন, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্প মাল্য অর্পণ করেন। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আল (বিপিএএ) এর সভাপতিত্বে পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, বীর মুক্তিযোদ্ধা নুরননবী, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. মনোয়ার হোসেন, সাবেক সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাধারণ সম্পাদক মনজুুরুল হক চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে চিত্রাঙ্গন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এবং দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দেদায়া ও মুনাজাত করা হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি