৪ মে ২০২৬

ডোমারে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ্ব-১৭) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১জুন) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে দ্বিতীয় দিনের খেলায় ডোমার সদর ইউনিয়ন পরিষদ বনাম বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ ও বামুনিয়া ইউনিয়ন বনাম জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ দল অংশগ্রহন করেন। খেলা উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মনোয়ার হোসেন। এ সময় অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডোমার সদর ইউপি চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, রাকিবুল আলম, ইউডিএফ-ইউজিডিপি কর্মকর্তা এসএম জসীম উদ্দিন, উপজেলা একাডেমীক সুপার ভাইজার সাফিউর রহমান, সাবেক ফুটবলার সফিয়ার রহমান রতন, হুমায়ুন কবির, উপ-সহকারী মেডিকেল অফিসার শামীনুর ইসলাম সুমন প্রমূখ উপস্থিত ছিলেন। উপস্থাপনায় শিক্ষক হারুন অর-রশিদ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি