ডোমারে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১মে) সকাল ৮টায় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। সকাল ১০টায় ডোমার বাসস্ট্যান্ড হতে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ডোমার শহর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অতিথি হিসাবে উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফর আলী, সহ-সভাপতি তমিজ উদ্দিন সরকার, মেরাজুল হক, শ্রমিক নেতা আশিকুর রহমান আশিক, উপজেলা শ্রমিকদলের আহবায়ক হাফিজুল ইসলাম হাফিজ, সদস্য সচিব লোকমান হোসেন লাভলুসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে ডোমার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা এ্যাড. আল ফারুক আব্দুল লতিফ, রবিউল আলম, আব্দুল হাকিম, হাফেজ আব্দুল হক, মোসলেহুউদ্দিন শাহ
কোরাইশী। আলোচনা শেষে আন্দোলনে সকল শহীদদের রুহের আত্নার মাগয়েরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুল খালেক।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি