১০ মে ২০২৬

ডোমার উপজেলা স্কাউট ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ডোমার উপজেলা স্কাউট ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বার্ষিক উন্নয়ন তহবিল(এডিপি)এর আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে ৩ তলা ভিত বিশিষ্ট উপজেলা স্কাউট ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। বাংলাদেশ স্কাউট ডোমার উপজেলার আয়োজনে এবং পৌরসভার বাস্তবায়নে রোববার (০৪ মে) সকাল ১১টায় ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে স্কাউট ও গালর্স গাইট সদস্যদের কুচকাওয়াজ ও সম্মাননা প্রদানের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে মাঠে বৃক্ষরোপন কর্মসূচি শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। স্কাউট শিক্ষক হারুন অর-রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম। এসময় অতিথি হিসাবে উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ধসঢ়;ফর আলী, উপজেলা জামাতের সাবেক সেক্রেটারী হাফেজ আব্দুল হক, ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রবিউল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নির্বাহী কমিটির সকল সদস্য, প্রধান শিক্ষক, ইউনিট লিডার, স্কাউট ও কাব সদস্যগণ উপস্থিত ছিলেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি