৭ মে ২০২৬

ডোমার পৌর বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১২:০৩ পিএম
ডোমার পৌর বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকারের অধিনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র রাজনৈতিক প্রেক্ষাপটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সারাদেশে প্রচার ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। তারই ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডোমার পৌর শাখার উদ্যোগে পাড়ায় ও মহল্লায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণ সংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

 

পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফর আলীর নেতৃত্বে বুধবার (২৯ অক্টোবর) বিকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ডোমার পৌর এলাকার ডোমার সরকারী কলেজ গেট থেকে শুরু করে ১নং ওয়ার্ড কলেজপাড়া এলাকার প্রতিটি বাড়ীবাড়ী গিয়ে ডোমার ডিমলার মাটি ও মানুষের নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

 

এ সময় পৌর বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম, সহ-সভাপতি তমিজ উদ্দিন সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনউর রশিদ বসুনিয়া সজিব, ছাত্রনেতা এসকে সোহেল, যুবনেতা মোমিনুর ইসলাম লিথুনসহ উক্ত কর্মসূচিতে বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

নীলফামারী-০১ ডোমার-ডিমলা নির্বচনী আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নেত্রীবৃন্দ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি