৪ মে ২০২৬

‘ডন ৩’-এ অভিনয় করা নিয়ে কি বললেন হৃতিক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪ পিএম
‘ডন ৩’-এ অভিনয় করা নিয়ে কি বললেন হৃতিক

হৃতিক রোশন ও রণবীর সিং।

বাংলাপ্রেস ডেস্ক:   নির্মাতা ফারহান আখতারের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডন’।  এই সিরিজের প্রথম দুই কিস্তিতে অভিনয় করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তৃতীয় কিস্তিতে শাহরুখের জায়গায় রণবীরের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের কথা থাকলেও গুঞ্জন ওঠে এই ছবিটি থেকে ‘ধুরন্ধর’ তারকাও সরে দাঁড়িয়েছেন। 

এরপরই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে শাহরুখ বা রণবীর নয়, তৃতীয় কিস্তিতে আইকনিক এই চরিত্রে অভিনয় করবেন হৃতিক রোশন।  অনেকেই ভেবেছিলেন এই গুঞ্জনই হয়তো সত্যি হতে চলেছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন হৃতিক। 

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এ নিয়ে জবাব দেন ‘কৃষ’খ্যাত এই তারকা। অভিনেতা বলেন, ‘ক্রমাগত এই জল্পনা আগুনের মতো ছড়িয়ে পড়ছে। এবার মনে হয় এর রাশ টানার সময় এসে গিয়েছে। কারণ গুঞ্জন আর এখন গুঞ্জন থাকছে না। 

এটা রীতিমতো নানা বিতর্কের জন্ম দিচ্ছে, যা দিনের পর দিন সহ্য করাও এবার মুশকিল হয়ে দাঁড়িয়েছে। চারদিকে গুঞ্জন, আমি নাকি ‘ডন থ্রি’ ছবিতে অভিনয় করছি।’ 

এখন পর্যন্ত এই সিনেমার কোনো প্রস্তাবই পাননি জানিয়ে হৃতিক বলেন, ‘আমি একটা কথাই বলতে চাই, অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের ছেড়ে যাওয়া জুতায় আমি পা গলাচ্ছি না। তার থেকেও বড় কথা আমার কাছে কখনো এই ছবির প্রস্তাবই আসেনি। যা রটছে তার পুরোটাই ভুয়া, ভিত্তিহীন।’ 

পাশাপাশি গণমাধ্যমের কাছে তিনি অনুরোধ জানান, গুজব না ছড়িয়ে তারা যেন সংবাদের সত্য-মিথ্যা যাচাই করে তারপর সংবাদ পরিবেশন করেন। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি