দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে মেধার বাইরে নিয়োগ পাওয়া বিসিএস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজশাহী বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গত ১৫ বছর ধরে নিয়োগ হয়েছে। কিছু মেধারভিত্তিতে চাকরি পেয়েছে, কিন্তু যারা দলীয় বিবেচনায় চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গত ৫ আগস্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের পর ১৮৭ জন পুলিশ কর্মকর্তা যোগদান করেনি। তারা আর পুলিশ নয়, তারা সন্ত্রাসী। তাদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে।
এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি