৫ মে ২০২৬

দল যাকে মনোনয়ন দেবে তিনি যোগ্য হবেন: রুমিন ফারহানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১১:০৮ পিএম
দল যাকে মনোনয়ন দেবে তিনি যোগ্য হবেন: রুমিন ফারহানা

বাংলাপ্রেস ডেস্ক:  আগামী নির্বাচনে যোগ্য প্রার্থীকেই বিএনপি মনোনয়ন দেবে বলে মন্তব্য করেছেন দলটির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। 

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। 

রুমিন ফারহানা বলেন, অনেকগুলো আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল, দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে ও ত্যাগ স্বীকার করেছে। বিএনপির সঙ্গে অন্য দলগুলোর জোট গঠনের কথা চলছে। জোটরা যে আসনগুলি চেয়েছে সে আসনগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। অতি দ্রুত এই আসনগুলোতে প্রার্থী ঘোষণা করা হবে। 

তিনি বলেন, আমরা ১৭ বছর কষ্ট করেছি। ৩০০ আসনেই আমরা দলের প্রার্থী চাই। দল যাকে মনোনয়ন দেবে নিশ্চয় তিনি যোগ্য হবেন। তবে একই সঙ্গে আমার নেতাকর্মীরা আমাকে যে অনুরোধ জানাবে, তাদের প্রাণের দাবি আমার শুনতে হবে।

বিএনপির এই নেতা বলেন, আমি জনগণের সঙ্গে ছিলাম, আছি ও থাকব। আজ আমি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি তার পেছনে আমার জনগণের অক্লান্ত পরিশ্রম আছে। তাদের শ্রম রয়েছে, তাদের অর্থ ব্যয় রয়েছে। আমার নেতাকর্মীরা আমাকে যে সিদ্ধান্ত দেবে, আমার ভোটাররা যে সিদ্ধান্ত দেবে, আমার সরাইল-আশুগঞ্জের জনগণ যে সিদ্ধান্ত দিবে, তার সঙ্গে আমি থাকব। 

আশুগঞ্জ উপজেলা ওলামাদলের আহ্বায়ক গাজী মুফতি দেলোয়ার হোসেন বেলালীর সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় সভাপতিত্ব করেন তারুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন সাইমোল্লা।

সভার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয় ওলামাদলের আহ্বায়ক মাওলানা ইসহাক মিয়া। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া ওলামা দলের সদস্য সচিব মাওলানা ইয়াহইয়া মাছউদ।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি