৫ মে ২০২৬

দল পেয়েও আইপিএলে খেলছেন না সাতটি ফ্র্যাঞ্চাইজির ১১ জন ক্রিকেটার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দল পেয়েও আইপিএলে খেলছেন না সাতটি ফ্র্যাঞ্চাইজির ১১ জন ক্রিকেটার
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং ব্যয়বহুল ক্রিকেট লিগ আইপিএল। বিশ্বের মোটামুটি সব দেশের ক্রিকেটাররা মুখিয়ে থাকেন আইপিএলে খেলার জন্য। আইপিএলে অংশ নেয়ার জন্য জাতীয় দলের ম্যাচ অবজ্ঞা করার উদাহরণ আছে ভুরি ভুরি। তবে ইনজুরি এবং ব্যক্তিগত কারণে অনেক সময় আইপিএল থেকে নিজেদের সরিয়েও নেন ক্রিকেটাররা। দরজায় কড়া নড়ছে আইপিএলের ১৭তম আসর। ২২ মার্চ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল। সপ্তাহ খানেকেরও কম সময় বাকি আছে সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের। তবে টুর্নামেন্ট শুরুর আগেই এবারের আসর থেকে ছিটকে গেছেন অনেক ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজি এবং জাতীয় দলের দেয়া তথ্যমতে, দল পেয়েও এবারের আইপিএলে খেলছেন না সাতটি ফ্র্যাঞ্চাইজির ১১ জন ক্রিকেটার। এদের মধ্যে অধিকাংশই খেলছেন না ইনজুরির কারণে। তবে ব্যক্তিগত কারণেও সরে দাঁড়িয়েছেন কেউ কেউ। জেনে নেয়া যাক তাদের সম্পর্কে। ডেভন কনওয়ে: অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে হাতের আঙুলে চোট পেয়েছিলেন ডেভন কনওয়ে। ইনজুরির কারণে ওই সিরিজ আর শেষ করা হয়নি তার। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, সুস্থ হয়ে মাঠে ফিরতে আট সপ্তাহ সময় লাগবে কনওয়ের। তাই এবারের আসরে যে আর খেলা হচ্ছে না এই ক্রিকেটারের সেটা অনেকটা নিশ্চিতভাবেই বলা যেতে পারে। মাথিশা পাথিরানা: গত আসরে চেন্নাইয়ের হয়ে চমক দেখানো মাথিশা পাথিরানাকে এবারের আসরে পাওয়ার সম্ভাবনা খুব কম। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন তিনি। পরীক্ষায় জানা গেছে, সুস্থ হতে পাঁচ সপ্তাহ সময় লাগবে এই পেসারের। লুঙ্গি এনগিডি: ২০২২ সালে নিলাম থেকে লুঙ্গি এনগিডিকে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। এরপর গত ২ আসরেও তাকে রিটেইন করেছে দিল্লির ফ্র্যাঞ্চাইজিটি। তবে এখন পর্যন্ত দলটির হয়ে মাঠা নামা হয়নি তার। চোটের কারণে এবারের আসরেও খেলা হচ্ছে না এই তারকার। গোড়ালির চোটের কারণে গত জানুয়ারি থেকে মাঠের বাইরে রয়েছেন এই পেসার।তার বিকল্প হিসাবে অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার ফ্রেজার ম্যাকগার্ককে নিয়েছে দিল্লি। জেসন রয়: পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলের পুরো মৌসুম খেললেও ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন ইংলিশ তারকা ব্যাটার জেসন রয়। তার বিকল্প হিসেবে উইকেটরক্ষক-ব্যাটার ফিল সল্টকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। হ্যারি ব্রুক: ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন হ্যারি ব্রুক। একই কারণে এবার আইপিএলেও খেলছেন না ইংল্যান্ডের উদীয়মান তারকা। দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারের আইপিএলে খেলার কথা ছিল ব্রুকের। তার বিকল্প হিসেবে এখনও কারো নাম ঘোষণা করেনি দিল্লি। সূর্যকুমার যাদব: আইপিএলের সবচেয়ে আগ্রাসী ব্যাটারদের একজন সূর্যকুমার যাদব। তবে এবারের টুর্নামেন্টে শুরু থেকে দেখা যাবে না ভারতীয় এই তারকাকে। গত ডিসেম্বরে হার্নিয়ার অস্ত্রোপচার করানোর পর দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে আছেন তিনি। পুনর্বাসন সেরে টুর্নামেন্টের শেষদিকে ফেরার সম্ভাবনা রয়েছে এই ব্যাটারের। গাস অ্যাটকিনসন: ইংল্যান্ডের তরুণ পেসার গাস আটকিনসনকে এবারের আসরে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। অতিরিক্ত ক্রিকেটের চাপ এড়াতে বোর্ডের পরামর্শে  আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। দিলশান মাদুশঙ্কা: এবারের আসরেই প্রথমবার আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন লঙ্কান তরুণ পেসার দিলশান মাদুশঙ্কা। তবে বাংলাদেশ সিরিজে চোটে পড়ে অনিশ্চিত তার আইপিএলও। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, সুস্থ হতে কয়েক সপ্তাহ সময় লাগবে এই পেসারের। মোহাম্মদ শামি: ওয়ানডে বিশ্বকাপে চমক দেখানো ভারতীয় পেসারকে এবারের আসরে পাবে না গুজরাট টাইটান্স। বিশ্বকাপের পর গোড়ালির চোটের জন্য লন্ডনে অস্ত্রোপচার করিয়েছেন এই তারকা। শুধু আইপিএল নয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারবেন না শামি। মার্ক উড: উডকে আইপিএল থেকে নাম সরানোর নির্দেশ দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এবারের টুর্নামেন্টে  লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলার কথা ছিল এই পেসারের। প্রসিধ কৃষ্ণা: জাতীয় দলে আলো কাড়তে না পারলেও আইপিএলে বরাবরই বেশ ভালো বোলার প্রসিধ কৃষ্ণা। তবে চোটের কারণে এবার এই পেসারকে দলে পাচ্ছে না রাজস্থান রয়্যালস। ফেব্রুয়ারি মাসে অস্ত্রোপচার করানো এই পেসারের মাঠে ফিরতে কয়েক সপ্তাহ সময় লাগবে।   বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি