ডিভোর্স চান স্ত্রী, অভিনেতা সিদ্দিকের না
বাংলাপ্রেস ডেস্ক : সংসার নিয়ে ঝামেলায় আছেন ছোটপর্দার পরিচিত অভিনেতা সিদ্দিক ও মারিয়া মিম। প্রায় ৮ বছর এক ছাদের নিচে থাকলেও এখন তাদের বনিবনা হচ্ছে না। বাধ্য হয়ে সিদ্দিকের স্ত্রী মিম ডিভোর্স দিতে চাইছেন।
সিদ্দিকের স্ত্রী মারিয়া মিম বিয়ের আগে থেকেই মডেলিংয়ের সঙ্গে জড়িত। তিনি চাইছেন নিয়মিত কাজ করতে। তবে সিদ্দিক বললেন, আমি চাই না আমার স্ত্রী মিডিয়াতে কাজ করুক। আমি চাই সে আমার সংসার দেখাশুনা করুক। আমাদের একমাত্র ছেলে লেখাপড়া করছে। তার ঠিকমত যত্ন নিক। কিন্তু সে (মারিয়া মিম) কোনোভাবেই আমার কথা শুনতে রাজি না।
সিদ্দিকের স্ত্রী মারিয়া মিমের কথাও একইরকম। তিনি বলেছেন, সিদ্দিক চায় না মিডিয়াতে আমি ক্যারিয়ার গড়ি, প্রতিষ্ঠা পাই। সিদ্দিকের কারণে অনেকদিন কাজ থেকে দূরে ছিলাম। সম্প্রতি আবারও কাজে ফেরার চেষ্টা করছি। কিন্তু এখন সিদ্দিক আমার প্রতিটা কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না। আমি যেখানেই কাজ করতে যাই, সেটা জানার পর সেখানে সে না করে দিচ্ছে। দুদিন আগে এফডিসিতে একটি বিজ্ঞাপনের শুটিং ছিল। সেখানেও সিদ্দিক বাধা দিয়ে কাজ করতে দেয়নি।
মারিয়া মিম বলেন, লম্বা সময় সিদ্দিকের সঙ্গে কাটিয়েছি, আর সম্ভব হচ্ছে না। অনেক চেষ্টা করেও তার কাছ থেকে মিডিয়াতে কাজের অনুমতি পাইনি। গত জুলাই মাস থেকে পরস্পর আলাদা থাকছি। আট বছরের সংসারের ইতি টেনে সিদ্দিককে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। শিগগির তাকে ডিভোর্স লেটার পাঠাবো।
এ প্রসঙ্গে সিদ্দিক সোমবার সন্ধ্যায় বলেন, আমার আর্থিক অবস্থা এতোটা খারাপ না যে, আমার বউকে মিডিয়াতে কাজ করে রোজগার করতে হবে। আমি তাকে শতবার বুঝিয়েছি মিডিয়াতে কাজ করা লাগবে না। সংসার, সন্তান দেখাশুনা করুক। আমার ঘরের রানী হয়েই থাকুক। সে নাছোড়বান্দা! সংসারের চেয়ে তার কাছে মিডিয়াই বড় হলো।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি