৫ মে ২০২৬

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি: রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি: রিজভী
  বাংলাপ্রেস ডেস্ক: চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৮ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান। রিজভী বলেন, “জুলাইয়ের আত্মত্যাগ ছিল গণতন্ত্র মুক্তির জন্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেশে গণতন্ত্র এখনও বন্দি। অবাধ নির্বাচনের বিষয়টি বারবার উপেক্ষিত হচ্ছে। ক্ষমতায় এলেই সবাই নিজেদের অবস্থান চিরস্থায়ী করতে চান। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাও সেই প্রশ্নের মুখে।”   তিনি আরও বলেন, “ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমর্থন পেলেও দেশের গণতন্ত্র টানাপোড়েনের মধ্যেই রয়েছে।” রমজান মাসে নির্বাচন হলে জনভোগান্তি বেড়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, “যদি আগামী এপ্রিলে নির্বাচন হয়, তবে তা রমজান মাসে পড়বে। এতে জনগণের ওপর বাড়তি চাপ পড়বে। সে কারণে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে, অন্যথায় সরকারের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন উঠে আসবে।” রিজভী সরকারের প্রতি দ্রুত সুষ্ঠু নির্বাচনের তফসিল ঘোষণা এবং নির্দলীয় সরকারের অধীনে ভোট আয়োজনের আহ্বান জানান। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি