৫ মে ২০২৬

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি তারেক রহমানের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি তারেক রহমানের
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। রোববার (২৫ মে) লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তারেক রহমানের এই বক্তব্য তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।” তারেক রহমান আরও বলেন, “জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের দাবি জানাচ্ছি। এই লক্ষ্য অর্জনে আমরা যারা রাজপথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিলাম, তারা সমর্থন অব্যাহত রেখেছি।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “দেশে-বিদেশে সম্মানিত, দক্ষ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে জনগণ দেশের ইতিহাসে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন দেখতে পারবে।” উল্লেখ্য, বিএনপি দীর্ঘদিন ধরে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে। তারেক রহমানের এই বক্তব্য সেই দাবির পুনর্ব্যক্তি হিসেবে দেখা যাচ্ছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি