৫ মে ২০২৬

দিনমজুর সেজে হত্যা মামলার আসামি ধরল পুলিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দিনমজুর সেজে হত্যা মামলার আসামি ধরল পুলিশ
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জের জলদস্যু বাহিনীর প্রধান সৌরব হোসেনকে হত্যার ঘটনায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ আটককৃত আসামির নাম আলমগীর হোসেন(৪০) সে চরবালুয়া ৬নম্বর ওয়ার্ডের ছাবের মাঝির ছেলে। রোববার (১৩ মার্চ) দুপুরে কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়ন উড়িরচর থেকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ কৃষক ও দিনমজুর সেজে কৃষি কাজ করা অবস্থায় তাকে আটক করে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান সোমবার সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য, ২০২০সালের ৮ই মার্চ রাতে উপজেলার চর আমজাদ এলাকা থেকে দস্যু বাহিনীর প্রধান সোহরাব হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি