দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়ায় থেকে যুবকের লাশ উদ্ধার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের পানি বের হওয়ার ক্যানেল থেকে সঞ্জিত রায় (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সঞ্জিত রায় ফুলবাড়ী উপজেলার দুধিপুকুর গ্রামের খগেশ্বর রায়ের ছেলে। তিনি পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শিবনগর ইউনিয়নের দুধিপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দপুর অব্দায় কাজ করত সঞ্জিত রায়। কাজ না থাকায় কিছুদিন যাবত তিনি বাড়িতেই ছিলেন। ঈদের দিন বিকেলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর সন্ধ্যায় উপজেলার শিবনগর ইউনিয়নের দুধিপুর এলাকায় তাপবিদ্যুৎকেন্দ্রের ক্যানেলে সঞ্জিত রায়কে ভাসতে দেখে স্থানীয়ারা স্বজনদের খবর দেয়। পরে স্বজনরা এসে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত সঞ্জিতের ভগ্নিপতি তপন রায় জানান, সন্ধ্যায় খবর পান তার শ্যালক তাপবিদ্যুৎকেন্দ্রের ক্যানেলে পড়ে আছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তিনি বলেন, ক্যানেলের পাশে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পড়ে ছিল।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি