দিনাজপুরের নবাবগঞ্জে শিশুর রডের আঘাতে আরেক শিশুর মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির পাশে খেলার সময় এক শিশুর রডের আঘাতে সিয়াম (৩) নামের অন্য আরেক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সিয়াম একই গ্রামের জাকির হোসেনের ছেলে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাওহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবরটি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নবাবগঞ্জ মাহমুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসান মোহাম্মদ সালাউদ্দিন মাসুম জানান, জুম্মার নামাজের একটু আগে প্রতিদিনের মতো আজকেও বাড়ির পাশে খেলা করছিল শিশুরা। এক পর্যায়ে অসাবধানতা বসত অপর শিশুর হাতে থাকা একটি রড সিয়ামের শরীরে ঢুকে যায়। পরে স্থানীয়রা সিয়ামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি