৯ মে ২০২৬

দিনাজপুরের কাহারোলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
দিনাজপুরের কাহারোলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। রোববার (১১ মে) দিবাগত রাত ৯টায় বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের কাহারোল উপজেলার কাশিপুর টংক বাবুর হাট সংলগ্ন হাওয়া ইট ভাটার সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার কিসমত সৈয়দপুর গ্রামের এন্তাজ আলীর ছেলে আরিফুল ইসলাম (২৬) ও পীরগঞ্জ থানার হরিতা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৪০)। দুর্ঘটনায় ওই মোটরসাইকেলে অজ্ঞাত আরোহীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। জানা গেছে, রোববার রাত ৯টায় পীরগঞ্জ থেকে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী বীরগঞ্জ উপজেলা সদরের দিকে আসছিলেন। পথিমধ্যে টংক বাবুরহাট ইটভাটার সামনে দুর্ঘটনায় ঘটনাস্থলে মোটরসাইকেলে দুইজন নিহত হন। ফাঁকা রাস্তায় কিভাবে সড়ক দুর্ঘটনা ঘটলো এ ব্যাপারে স্থানীয়রা কিছু বলতে পারেননি। স্থানীয়দের ধারণা কোন অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে গেছে। তবে পুলিশের ধারনা দ্রুতগতির মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছে স্বজরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, স্থানীয়রা তাদের রাস্তার উপরে পড়ে থাকতে দেখে থানা ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার ও আহতকে হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনার বিষয়ে কাহারোল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আহতকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি