৯ মে ২০২৬

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস মু‌খোমু‌খি সংঘর্ষ, নিহত ৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস মু‌খোমু‌খি সংঘর্ষ, নিহত ৩
বাংলাপ্রেস ডেস্ক: দিনাজপুরের পঁচিশমাইল এলাকায় ট্রাকের সাথে মাইক্রোবাসের মু‌খোমু‌খি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ যাত্রী। সোমবার (১৯ মে) দিনাজপুরের বীরগঞ্জ উপ‌জেলার ২৫ মাইল এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত‌দের ম‌ধ্যে দুইজ‌নের নাম পরিচয় জানা গে‌ছে। একজন হ‌লেন, মাই‌ক্রোবাস চালক আরিফুল ইসলাম মা‌নিক। অপরজ‌নের নাম দে‌লোয়ার। আহত‌দের নাম প‌রিচয় জানা যায়‌নি। জানা গেছে, সকালে বৃষ্টি হচ্ছিল। এ সময় রংপুরগামী ট্রাকটির সাথে দিনাজপুরগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এর ম‌ধ্যে ঘটনাস্থ‌লে দুইজন এবং হাসপাতা‌লে নি‌য়ে যাওয়ার প‌থে একজনের মৃত্যু হ‌য়ে‌ছে। এ ঘটনায় চারজন গুরুতর আহত হ‌য়ে‌ছেন। তা‌দের ঠাকুরগাঁও সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। বীরগঞ্জ থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল গফুর ঘটনার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বলেন, ঘটনাস্থ‌লে হাইও‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের লোকজন উপ‌স্থিত হ‌য়ে উদ্ধার কার্যক্রম চালা‌চ্ছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি