৫ মে ২০২৬

দিনাজপুরে দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:৩৪ পিএম
দিনাজপুরে দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বাংলাপ্রেস ডেস্ক: দিনাজপুরের হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন থেকে একটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা ও রাজশাহী রুটের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ট্রেনটি বিরামপুর স্টেশন ছেড়ে ডাঙ্গাপাড়া এলাকা অতিক্রম করার সময় হঠাৎ ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে সামনে এগিয়ে যায়। ফলে বাকি বগিগুলো লাইনে দাঁড়িয়ে পড়ে।
পরে ইঞ্জিন পুনরায় বগির সঙ্গে সংযুক্ত করার সময় জোরে ধাক্কা লাগে। এতে একটি বগির নিচের স্প্রিং ভেঙে চাকা জ্যাম হয়ে যায়।
এ সময় ঝাঁকুনিতে দরজার কাছে দাঁড়িয়ে থাকা ২-৩ জন যাত্রী নিচে পড়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ট্রেনের পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইঞ্জিনের কাপলিং খুলে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে। পরে টিএক্সআর কর্মীরা ঘটনাস্থলে এসে ত্রুটি পরীক্ষা করেন। আপাতত ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ট্রেনটি হিলি পর্যন্ত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। প্রায় দুই ঘণ্টা পর লাইন ক্লিয়ার হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি