৭ মে ২০২৬

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে “ডিপিআই প্রোগ্রামিং ক্লাব”-এর উদ্বোধন ও ওরিয়েন্টেশন সম্পন্ন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৭:১২ এএম
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে “ডিপিআই প্রোগ্রামিং ক্লাব”-এর উদ্বোধন ও ওরিয়েন্টেশন সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধি: আজ বুধবার, ২৯ অক্টোবর দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে “ডিপিআই প্রোগ্রামিং ক্লাব” (DPI Programming Club)-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি (CST) বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান মোঃ শামীম সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর জুবায়ের মাহমুদ রাব্বি, ইন্সট্রাক্টর তারেক রহমান, জুনিয়র ইন্সট্রাক্টর সবুজ কুমার দাস, জুনিয়র ইন্সট্রাক্টর মোঃ মুকমেনর আকাশ, জুনিয়র ইন্সট্রাক্টর রেজওয়ান হাসান এবং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ক্লাব শিক্ষার্থীদের প্রোগ্রামিং ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা ক্লাবের মাধ্যমে বিভিন্ন প্রজেক্টে অংশগ্রহণ করে বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।

 

বিভাগীয় প্রধান মোঃ শামীম সুলতান তাঁর বক্তব্যে বলেন,“ডিপিআই প্রোগ্রামিং ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষার ক্ষেত্র, যেখানে তারা নিজেদের মেধা, চিন্তা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাবে।”

 

ইন্সট্রাক্টর জুবায়ের মাহমুদ রাব্বি বলেন,“প্রোগ্রামিং হলো আধুনিক প্রযুক্তির মূলভিত্তি। শিক্ষার্থীরা যদি এই ক্লাবের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করে, তবে ভবিষ্যতে তারা সফল আইটি প্রফেশনাল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।”

 

ইন্সট্রাক্টর তারেক রহমান তাঁর বক্তব্যে বলেন,“এই ক্লাব শিক্ষার্থীদের মধ্যে টিমওয়ার্ক, উদ্ভাবন এবং নতুন আইডিয়া নিয়ে কাজ করার আগ্রহ তৈরি করবে। ভবিষ্যতের টেকনোলজি লিডার তৈরি করাই আমাদের লক্ষ্য।”

 

ক্লাবের উদ্দেশ্য“ ডিপিআই প্রোগ্রামিং ক্লাব”-এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং শেখার আগ্রহ সৃষ্টি করা, নতুন আইডিয়া শেয়ার করা, প্রজেক্ট ডেভেলপমেন্টে অংশগ্রহণ করা এবং বাস্তব জীবনের টেকনিক্যাল স্কিল অর্জনে সহায়তা করা।

 

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ ক্লাবের সাফল্য কামনা করেন এবং শিক্ষার্থীদের নিয়মিত অংশগ্রহণের আহ্বান জানান।

 

উপস্থিত সবার প্রাণবন্ত অংশগ্রহণে “ডিপিআই প্রোগ্রামিং ক্লাব”-এর উদ্বোধন অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

 

বিপি/টিআই

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি