দিল্লিতে তাপমাত্রা ৫২.৩ ডিগ্রি, ভারতের ইতিহাসে সর্বোচ্চ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ল দিল্লির তাপমাত্রা।
বুধবার (২৯ মে) দুপুরে ভারতীয় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা গোটা ভারতের ইতিহাসেই সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা।
ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি, দ্য ইকোনমিক টাইমসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।
খবরে বলা হয়েছে, চরম তাপপ্রবাহের কবলে পড়েছে উত্তর ও মধ্য ভারতের বড় অংশ। গত মঙ্গলবারই এসব এলাকার অনেক জায়গায় তাপমাত্রার পারদ ৫০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছিল।
কিন্তু বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে দিল্লির মুঙ্গেশপুরে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার অতীত রেকর্ড ভেঙে দিয়েছে।
২০১৬ সালে রাজস্থানের ফলোদিতে ৫১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। গত আট বছর ধরে ভারতের ইতিহাসে এটিই ছিল সর্বোচ্চ তাপমাত্রা। তার আগে, ১৯৫৬ সালে রাজস্থানের আলওয়ারে রেকর্ড হয়েছিল ভারতের সর্বোচ্চ ৫০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
কিন্তু চলতি মৌসুমেই ভারতের অনেক জায়গায় তাপমাত্রার পারদ ৫১ ডিগ্রির কাছাকাছি উঠেছে।
ক্রমবর্ধমান তাপমাত্রার কারণ ব্যাখ্যা করে আইএমডির আঞ্চলিক প্রধান কুলদীপ শ্রীবাস্তব বলেছেন, রাজস্থান থেকে আসা গরম বাতাস প্রথমেই দিল্লির উপকণ্ঠে আঘাত করে।
তিনি বলেন, দিল্লির কিছু অংশ এই গরম বাতাসের আগাম আগমনের জন্য সংবেদনশীল। এটি চলমান বিরূপ আবহাওয়াকে আরও খারাপ করে দিচ্ছে। এই গরম বাতাসের প্রথম ধাক্কার মুখোমুখি হচ্ছে মুঙ্গেশপুর, নরেলা, নাজাফগড়ের মতো অঞ্চলগুলো।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি