৫ মে ২০২৬

দিল্লিতে নিহত ২৩, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সোনিয়ার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দিল্লিতে নিহত ২৩, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সোনিয়ার

বাংলাপ্রেস ডেস্ক: ভারতের দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুতে বিবাদের জেরে সহিংস ঘটনায় এ পর্যন্ত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০০ জন।

দিল্লির ভয়াবহ সহিংস ঘটনা বন্ধ করতে ব্যর্থতার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করে তাঁর পদত্যাগ দাবি করেছেন প্রধান বিরোধীদল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী।

তিনি আজ (বুধবার) ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ওই দাবি জানান।

কংগ্রেসের পক্ষ থেকে আজ বিকেলে দিল্লিতে শান্তি মিছিল করা হয়। এতে কংগ্রেসের শীর্ষ নেতা-নেত্রীসহ বহু মানুষজন বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।

আজ কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, ‘দিল্লির বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক! একটি পরিকল্পিত ষড়যন্ত্রের ফলে পরিস্থিতির অবনতি ঘটেছে। দেশবাসী এই ষড়যন্ত্রকে দিল্লি বিধানসভা নির্বাচনের সময়েও দেখেছে। বিধানসভা নির্বাচনে বিজেপি নেতারা উস্কানিমূলক বক্তৃতা দিয়ে ভয় ও বিদ্বেষ ছড়িয়েছিলেন। দিল্লির পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দায়ী। এজন্য দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।’

সোনিয়া বলেন, ‘দিল্লির মুখ্যমন্ত্রী ও দিল্লি সরকারও শান্তি ও সদ্ভাব বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ ও দায়ী। উভয় সরকারের দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য দেশের রাজধানী এই ট্র্যাজেডির শিকার হয়েছে।’

সোনিয়া গান্ধী বলেন, ‘গত ৭২ ঘন্টায় একজন কনস্টেবলসহ বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। গুলি ও সহিংসতায় আক্রান্ত হয়েছেন কয়েকশ’। দিল্লির রাস্তায় রাস্তায় হিংসার ছাপ। দিল্লির পুলিশ এখনও অকেজো হয়ে বসে রয়েছে।’

আজ দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠকে দিল্লির চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মসমিতিতে সিদ্ধান্ত হয় যে, ‘এটা দুই সরকারেরই (দিল্লি সরকার ও কেন্দ্রীয় সরকার) সম্মিলিত ব্যর্থতা, যার ফলে রাজধানী শহরে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে।’

এদিকে, গত তিনদিন ধরে দিল্লিতে ভয়াবহ সহিংস ঘটনার পরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটার বার্তায় শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছেন, ‘শান্তি এবং সম্প্রীতি আমাদের সংস্কৃতির মূল কথা। দিল্লির ভাই-বোনেদের কাছে অনুরোধ, সর্বদা শান্তি এবং ভ্রাতৃত্ব বজায় রাখুন। যত দ্রুত সম্ভব দিল্লিতে শান্তি এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসাটা জরুরি।’

প্রধানমন্ত্রী সবাইকে আশ্বাস দিয়ে বলেন, ‘দিল্লির বিভিন্ন প্রান্তের পরিস্থিতি খতিয়ে দেখেছি আমি। অতি দ্রুত যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়, শান্তি ফিরে আসে, সেজন্য পুলিশ ও অন্য সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করে চলেছে।’

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি