৬ মে ২০২৬

দিল্লি সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০১:১০ পিএম
দিল্লি সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা


বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আগামী ১৯ নভেম্বর ভারতের রাজধানী দিল্লি সফরে যাচ্ছেন। সেখানে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নেবেন তিনি।

সরকারের একটি দায়িত্বশীল সূত্র নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছে, খলিলুর রহমানের সফর নিশ্চিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্রও জানিয়েছে, তার সফর চূড়ান্ত হয়েছে, যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।


ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে দুই দিনের এই সফরে দিল্লি যাচ্ছেন তিনি। সূত্র জানায়, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের পক্ষ থেকে গত মাসে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছিল। সেই আমন্ত্রণেই তিনি এবার দিল্লি যাচ্ছেন।

কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) আওতায় আয়োজিত এ বৈঠকটি ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভারত মহাসাগর ঘিরে থাকা পাঁচ দেশের সমন্বয়ে গঠিত এই প্ল্যাটফর্মে বিভিন্ন আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা।

এবারের সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মেলনের আয়োজক দেশ হচ্ছে ভারত। খলিলুর রহমানের এই সফর দুই দিনব্যাপী হওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, কলম্বো সিকিউরিটি কনক্লেভ হচ্ছে ভারত মহাসাগরীয় অঞ্চলের একটি বহুপক্ষীয় আঞ্চলিক নিরাপত্তা ফোরাম। এই ফোরামের সদস্যদেশগুলো হলো ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস ও বাংলাদেশ। আর সেশেলস পর্যবেক্ষক হিসেবে যুক্ত আছে। বাংলাদেশ এই ফোরামে ২০২৪ সালে পূর্ণ সদস্য হিসেবে যুক্ত হয়।

২০২৪ সালের আগস্টে কলম্বোতে অনুষ্ঠিত বৈঠকের মধ্য দিয়ে সদস্যদেশগুলো শ্রীলঙ্কার রাজধানীতে সচিবালয় প্রতিষ্ঠার জন্য সনদ ও সমঝোতা স্মারক সই করেছে। মূলত আঞ্চলিক নিরাপত্তা জোরদার এই ফোরামের মূল লক্ষ্য, যেখানে পাঁচটি ক্ষেত্রে বিশেষ মনোযোগ রয়েছে। এই ক্ষেত্রগুলো হচ্ছে সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা; সন্ত্রাস ও চরমপন্থা প্রতিরোধ; মানব পাচার ও আন্তর্জাতিক সংঘবদ্ধ অপরাধ দমন; সাইবার নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তির সুরক্ষা; মানবিক সহায়তা ও দুর্যোগে ত্রাণসহায়তা।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি