৫ মে ২০২৬

'ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়' শীর্ষক সেমিনার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
'ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়' শীর্ষক সেমিনার

শেখ ফরিদ ,দেবীগঞ্জ(পঞ্চগড়)প্র‌তি‌নি‌ধি : মুজিববর্ষ ২০২০ উপলক্ষে দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়্ শীর্ষক এক সেমিনার মঙ্গলবার(৩১ ডি‌সেম্বর) দেবীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান এর সভাপতিত্বে সেমিনারে উপজেলা প‌রিষদ চেয়ারম্যান আব্দুল মা‌লেক চিশতী, শিক্ষা কর্মকর্তা শামসুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স‌লিমুল্লা, উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা শামীম ইকবাল, উপজেলা আইসিটি কর্মকর্তা এ‌ টি এম মামুদ , উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি গিয়াস চৌধুরী, পৌর আওয়ামীলী‌গের সভাপ‌তি সুই‌ডেন সহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তাগন বলেন, ২০২০ সালের ১৭ মার্চ হতে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ পালন করা হবে। বক্তাগন বলেন, ইতিমধ্যে বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতে অনেকদূর এগিয়ে গেছে, এরপরও মুজিববর্ষকে সামনে রেখে সরকারের প্রতিটি সেক্টর, শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্য ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠানের সকল ছাত্র ছাত্রীদের শতভাগ তথ্য প্রযুক্তির আওতায় আনতে হবে।

সরকারি সমস্ত টেন্ডার প্রক্রিয়া ই- টেন্ডার এর আওতায় আনতে হবে এবং ইন্টারনেট এর গতি আরোও বাড়াতে হবে, বক্তাগন বলেন, ইউনিয়ন পরিষদ হতে শুরু হওয়া ডিজিটাল সেবা এখন জনগনের দৌঁড় গৌড়ায় পৌছে গেছে। সকল সেক্টরের লোকজন এর ব্যবহার সঠিকভাবে কাজে লাগাতে পারলেই তবেই সরকারের সুফল জনগন ভোগ করবে এবং মুজিববর্ষ ২০২০ সার্থক ও সফল হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি