১০ মে ২০২৬

ডিবিপ্রধানের পদ থেকে রেজাউলকে সরিয়ে দেওয়া হলো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ডিবিপ্রধানের পদ থেকে রেজাউলকে সরিয়ে দেওয়া হলো
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেয়া হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে জারিকৃত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাকে এই পদে রাখা হবে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত ১ সেপ্টেম্বর রেজাউল করিম মল্লিক ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেন। ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি আলোচিত এক ঘটনায় ডিবির ভূমিকা প্রশ্নের মুখে পড়ে। মডেল মেঘনা আলমকে আটক করে ডিবি পুলিশ, পরে বিশেষ ক্ষমতা আইনে তাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এই গ্রেপ্তার প্রক্রিয়াটি সঠিক ছিল না বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি রোবিবার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বলেন, মেঘনা আলমকে গ্রেপ্তারের প্রক্রিয়ায় আইনের সঠিক প্রয়োগ হয়নি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি