১০ মে ২০২৬

ডিবি অফিস থেকে সেই শ্রমিককে ছাড়িয়ে নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ডিবি অফিস থেকে সেই শ্রমিককে ছাড়িয়ে নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
বাংলাপ্রেস ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের মার্চ ফর খিলাফতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় আটক সেই শ্রমিক আরমানকে ছাড়িয়ে নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। শুক্রবার বিকেল ৪টা ৪৬ মিনিটে মিন্টো রোডের ডিবি অফিস অফিস থেকে ছাড়িয়ে নিয়ে যান এ উপদেষ্টা। ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ‘৫ আগস্টের পর এই জনতাই সকল সংকট থেকে দেশকে রক্ষা করতে এগিয়ে এসেছে। বিপ্লবোত্তর একটা ভঙ্গুর আর অসহযোগিতাপূর্ণ প্রশাসন নিয়ে জনতার সাহায্য ছাড়া টিকে থাকা অসম্ভব ছিল। গতকাল যারা সরকারকে মিস ইনফরমেশন দিয়েছেন নোট করে রাখা হয়েছে। আর যারা মুখোশ পড়ে নানারকম ষড়যন্ত্রে লিপ্ত তারাও সাবধান হয়ে যান। জনতাকে এখন আর ঘোল খাওয়ানো যায় না, তাঁরা সব বোঝে। মামার নাম আরমান, উনি রিকশাওয়ালা না। আগে রিকশা চালাতেন। এখন বায়তুল মোকাররমের সামনের দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন। পুলিশকে সহায়তা করতে গেলে তার উপরেও হামলা করে আহত করা হয়। পরবর্তীতে আর্মির সদস্যরা তাকে এরেস্ট করে ডিবিতে সোপর্দ করে। তাকে ছাড়িয়ে এখন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার জন্য নেয়া হয়েছে। জনতাই শক্তি।’ এর আগে রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর মিছিল ছত্রভঙ্গ করতে যৌথবাহিনীর লাঠিচার্জের সময়ের একটি ভিডিও ক্লিপ সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, লাঠিচার্জের সময় পুলিশ-সেনা সদস্যদের সঙ্গে নিজ থেকেই যুক্ত হন লাল টি-শার্ট পরিহিত এক সাধারণ যুবক। দেখামাত্রই ওই যুবককে সরিয়ে দেন সেনাসদস্যরা। পরে আরও কিছু ভিডিও এবং ছবিতে দেখা যায় সেই যুবককে আটক করে নিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি