৪ মে ২০২৬

‘ধুরন্ধর’ দেখে অক্ষয় খান্নার কোন আর্জি রাখলেন স্মৃতি ইরানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম
‘ধুরন্ধর’ দেখে অক্ষয় খান্নার কোন আর্জি রাখলেন স্মৃতি ইরানি

বাংলাপ্রেস ডেস্ক:   আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' সিনেমা দেখে মুগ্ধ হয়েছেন অভিনেত্রী তথা রাজনীতিবিদ স্মৃতি ইরানি। অক্ষয় খান্নার জন্য আলাদা করে উচ্ছ্বসিত হন তিনি।  ‘রেহমান বালোচ’-এর চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেতা। সেই সঙ্গে একটি গানে অক্ষয়ের উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে হইচই পড়ে যায়। এবার অক্ষয় চরিত্র নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করলেন অভিনেত্রী স্মৃতি ইরানি। 

সম্প্রতি ‘তিস মার খান’ সিনেমায় অভিনয় করেছিলেন অক্ষয় খান্না। সেই সিনেমার একটি হাসির দৃশ্য সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন স্মৃতি ইরানি। সেই সিনেমায় এক কৌতুকাভিনেতার চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় খান্না। সেই কৌতুকাভিনেতা ‘অস্কার’ পাওয়ার দৌড়ে মুখিয়ে থাকেন।— এমনই একটি দৃশ্য শেয়ার করে স্মৃতি ইরানি রসিকতা করে লিখেছেন—অক্ষয় সব প্রত্যাশা পার করে ফেলেছেন। এবার ওকে অস্কার দিয়ে দাও।

এর আগে সিনেমার পরিচালক আদিত্য ধর ও অভিনেতা সঞ্জয় দত্ত, রণবীর সিং, আর মাধবন, অক্ষয় ও অর্জুন রামপালের সিনেমা শেয়ার করে নিয়ে ভূয়সী প্রশংসা করেছিলেন পদ্মশিবিরের নেত্রী স্মৃতি ইরানি। তার সেই পোস্টেই দেশের শহীদ সেনাদের শ্রদ্ধা জানান শ্রদ্ধা কাপুর।

উল্লেখ্য, 'ধুরন্ধর' সিনেমায় দেখানো হয়েছে, পাকিস্তানের লিয়ারি শহরে চলা গ্যাংস্টারদের নানা ঘটনা। এর পাশাপাশি উঠে এসেছে মুম্বাইয়ে চলা ২০০৮ সালে ২৬ নভেম্বরের ঘটনা। সেই দৃশ্য যেভাবে দেখানো হয়েছে, তা নিয়েও আলোচনা চলছে নেটদুনিয়ায়। অধিকাংশ দর্শকের মতে, এই দৃশ্য খুবই রোমহর্ষক।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি