৪ মে ২০২৬

ধুনটে যে কারণে সাংবাদিক পত্নী রোমানা নির্বাচনে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে যে কারণে সাংবাদিক পত্নী রোমানা নির্বাচনে

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাংবাদিক পত্নী রোমানা আফরোজ। বাল্যবিয়ে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নারী শিক্ষার প্রসার, নির্যাতিত ও অবহেলিত নারীর অধিকার বাস্তবায়নের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, রোমানা আফরোজ পেশায় একজন স্কুল শিক্ষক। স্থানীয় একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন তিনি। শিক্ষা জীবনে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ধুনটের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব আব্দুল গফুর ক্বারীর পুত্রবধূ ও সাংবাদিক আমিনুল ইসলামের শ্রাবণের সহধর্মিনী।

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রোমানা আফরোজ শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সমাজের উন্নয়নে একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করতে ভালবাসেন। তারই ধারাবাহিকতায় আগামী ১৮ মার্চে অনুষ্ঠেয় ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রোমানা আফরোজ জানান, গ্রামীণ জনপদের নারীরা সমাজের অন্ধকারে বন্দি রয়েছে। শিক্ষার আলো ছাড়া এসব নারীর মুক্তি সম্ভব নয়।

তিনি নির্বাচিত হলে ধুনট উপজেলায় নারীর উচ্চ শিক্ষা নিশ্চিত করা, বাল্যবিয়ে প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা রোধ, নির্যাতিত ও অবহেলিত নারীর কল্যাণে এবং মাদকমুক্ত উপজেলা গঠনে নিজেকে নিয়োজিত রাখবেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি