৫ মে ২০২৬

ধুনটে স্বেচ্ছাসেবক লীগ নেতার সংবাদ সম্মেলন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে স্বেচ্ছাসেবক লীগ নেতার সংবাদ সম্মেলন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলামের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে ধুনট উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে হেদায়েতুল ইসলাম বলেন, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর ধুনট উপজেলা সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করেছি। বর্তমানে ১০টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করে স্বেচ্ছাসেবকলীগকে আরো সুসংগঠিত করা হয়েছে। একারনে একটি রাজনৈতিক কুচক্রী মহল আমার সুনাম ক্ষুন্ন করতে এবং রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় সাংবাদিকদের ভূল তথ্য দিয়ে গত ২২ ও ২৩ সেপ্টেম্বর দুইটি জাতীয় পত্রিকায় আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ হয়েছে। প্রকাশিত সংবাদে আমার কোন বক্তব্য বা কোন তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদটির নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সমাজ বিরোধী কর্মকান্ডে যারা নিয়জিত রয়েছে সেই সকল বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে প্রিয় সাংবাদিক ভাইদের অনুরোধ করছি।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি মাহমুদুল হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, শাহীন আলম রঞ্জু, জাফর ইকবাল খান সেলিম, পৌর ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গোলাম মর্তুজা ও ভান্ডারবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শামীম আমেদ প্রমূখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি