৫ মে ২০২৬

ধুনটে মহিলা আ’লীগের ২ নেত্রী স্বপদে বহাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে মহিলা আ’লীগের ২ নেত্রী স্বপদে বহাল

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় মহিলা আওয়ামী লীগের ২ নেত্রীর বহিস্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করেছে  বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগ। নেত্রীরা হলেন, চৌকিবাড়ি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পাপিয়া খাতুন ও মথুরাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা খাতুন। সোমবার দুপুর ২টার দিকে বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খাদিজা খাতুন শেফালী ও সাধারণ সম্পাদক সুরাইয়া নিগার সুলতানা ডরথী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ভুল বোঝাবুঝির কারনে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ধুনট উপজেলার চৌকিবাড়ি ও মথুরাপুর ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি বহিস্কার হন। এ লক্ষ্যে শনিবার ধুনট উপজেলার বিভিন্ন ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পাপিয়া খাতুন ও সেলিনা খাতুনের বহিস্কাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরাইয়া নিগার সুলতানা ডরথী জানান, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারনে ২ নেত্রী বহিস্কার হয়েছিলেন। ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তাদের বহিস্কাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি