৪ মে ২০২৬

ধুনটে ২ দিনের ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে ২ দিনের ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় পাকুড়ীহাটা ও বাঁশহাটা যুবসমাজের উদ্যোগে দুই দিন ব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকেল ৩টার দিকে পাকুড়িহাটা ময়দানে ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ঘোড়দৌড় প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবি তারিক।

ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুদরত-ই-খুদা জুয়েল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, রঞ্জুবুল আলম, জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, ধুনট উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ইদ্রিস আলী, ধুনট উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, পৌর কাউন্সিলর বাবুল আক্তার বাবু, ফজলুল হক সোনা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, যুবলীগ নেতা বিপ্লব হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হারুন, উপজেলা যুব শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মিঠু মল্লিক প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি