৪ মে ২০২৬

ধর্ষণের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ক্যাপিটালের সামনে প্রবাসীদের বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধর্ষণের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ক্যাপিটালের সামনে প্রবাসীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি'র ক্যাপিটালের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অফ গ্রেটার ওয়াশিংটন ডিসির প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় রোববার দুপুরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ ক্যাপিটালের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশে বিচারের দীর্ঘসূত্রিতা ও বিচার না হওয়ার একটা সংস্কৃতি তৈরি হয়েছে। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে সারাদেশে আশঙ্কাজনকহারে হত্যা ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। ধর্ষকের কোনও দল নেই। সুস্থ সাংস্কৃতিক চর্চাই পারে দেশের মানুষের বিবেককে জাগ্রত করতে। এখন প্রয়োজন মানুষের বিবেককে জাগ্রত করা। বক্তারা আরও বলেন, ধর্ষণের হার কমানোর জন্য দেশের আইন প্রণেতারা কোনো কাজ করছে না। তবে যারা ধর্ষণের মতো জঘন্য কাজ করছে তাদের সংখ্যা সমাজে খুব বেশি না। তাই সমাজের সবাই যদি একসাথে সকল অন্যায়-অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি তাহলে সমাজ আরও বেশি সুন্দর হবে। ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে তারা বলেন, সোনার বাংলায় নারীর প্রতি এই নৃশংস নির্যাতনে আমরা স্তম্ভিত। এই অমানবিক-পাষণ্ড কর্মকান্ডের ঘটনা প্রবাসে দেশের সম্মান ক্ষ্মুন্ন করছে। মানববন্ধনে উপস্থিত যুক্তরাষ্ট্রের আইনজীবী লিলি ভো বলেন, বাংলাদেশের নোয়াখালী, সিলেটের এএমসি কলেজসহ সম্প্রতি সময়ে একাধিক গণধর্ষণের ঘটনা ঘটেছে। তবে অপরাধীরা ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে। ফলে বাংলাদেশের নারীরা আতঙ্কের মধ্যে রয়েছে। বাংলাদেশের মানুষ নারীর প্রতি সহিংসতা দেখতে চাই না। সরকারের উচিত দ্রুত এসব অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সুসস্পর্ক রয়েছে। আর্থিকভাবেও বাংলাদেশকে সহযোগিতা করে থাকে যুক্তরাষ্ট্র। আমাদের দেশও নারীর প্রতি এ ধরণের সহিংসতা প্রত্যশা করে না। বিক্ষোভ ও মানববন্ধন শেষে আগত প্রবাসীদের ধন্যবাদ জানান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য দেন মেজর আলম,জামাল জ্যামি,খালেদ হোসেন, মোস্তাক রহমান, নেসার আহমেদ, বোরহান উদ্দিন, মোঃজামান প্রমুখ। বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অব গ্রেটার ওয়াশিংটন ডিসির উপদেষ্টা জাহিদ খান, মেজর আলম, রাজিব চৌধুরী ও মোহাম্মদ গাজি এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি