ধর্ষণের খবর আমাকে খুবই ব্যাথিত করে : তনুশ্রী

বিনোদন ডেস্ক : কিছুদিন আগে ভারতীয় গণমাধ্যমে এক উত্তেজক মন্তব্য করেছেন বলিউডের সাবেক সেক্স সিম্বল নায়িকা তনুশ্রী দত্ত। তিনি ভারতে ঘটে যাওয়া ধর্ষণ নিয়ে মন্তব্য করেছেন। শরীরী আবেদন ছড়ানো অভিনেত্রী তনুশ্রী দত্তের মতে ধর্ষণের মহামারিতে আক্রান্ত রাষ্ট্রে পরিণত হচ্ছে ভারত। সম্প্রতি উন্নাও ধর্ষণের ঘটনা নিয়ে এক বিবৃতিতে তনুশ্রী দত্ত এমন মতামত প্রকাশ করেন।
ভারতে ঘটে যাওয়া ধর্ষণ নিয়ে তনুশ্রী দত্ত বলেন, আমাদের চমৎকার দেশে এখন ধর্ষণের মহামারি চলছে। আমাদের সংবাদের সিংহভাগ জুড়ে ধর্ষণের খবর থাকে। অথচ ব্যাক্তিগত ভাবে আমি এমনটা কখনোই আশা করি না। ধর্ষণের খবর আমাকে খুবই ব্যাথিত করে।
ভারতের সামাজিক জীবন ও সংস্কৃতিতে মহিলাদের প্রতি সংস্কারগুলো নিয়েও প্রশ্নের তীর ছুড়েছেন তনুশ্রী দত্ত। তিনি এই বিষয়ে বলেন, আমাদের এখানে নারীর পোশাক নিয়ে অভিয়োগ করা হয়। কিন্তু বিশ্বের অনেক অঞ্চলের সমুদ্র সৈকতে উন্মুক্তভাবে নারীরা শুয়ে থাকলেও সেখানে ধর্ষণের মতো কোন অভিযোগ উঠে না।
বর্তমানে বলিউডের আলো ঝলমলে রঙিন ভুবন ছেড়ে স্থায়ীভাবে আমেরিকা প্রবাসী সাবেক এই টিনসেল নায়িকা আরেক অভিনেতা নানা পাটেকার সম্পর্কেও বিষ্ফোরক মন্তব্য করেছেন। এই বর্ষীয়ান অভিনেতা তাকে যৌন হয়রানী করেন বলে ইতিপূর্বে অভিযোগ তুলেছিলেন।
তনুশ্রী দত্তের মতে, নারীদের প্রতি পুরুষের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন প্রয়োজন। আর মানসিকতাই হচ্ছে নারীর প্রতি সংকটের মূল কারন। দুই চোখে দেখে ভারতের মানুষ অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি বুঝে উঠার চেষ্টা করুক। আমাদের জন্যই নগর থেকে গ্রাম ধর্ষণ ব্যাপকভাবে বিস্তার লাভ করছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি