৪ মে ২০২৬

ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান যুক্তরাষ্ট্র জাপা'র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান যুক্তরাষ্ট্র জাপা'র
নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী ধর্ষণ ও নারী জাতির অবমাননার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্রস্থ জাতীয় পার্টিত। স্থানীয় সময় বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস্থ একটি পার্টি সেন্টারে দেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদে জাতীয় পার্টি যুক্তরাষ্ট শাখার আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় নোয়াখালীর বেগম গঞ্জের ঘটনায় দেশব্যাপী প্রতিবাদে উত্তাল। বর্তমান সরকারের ছাত্র নামদারী সংগঠনের সদস্যরা সারা দেশে ধর্ষণের রাজত্ব কায়েম করেছে। এই ধর্ষণের দৃষ্টান্ত মূলক শান্তির জন্য সর্বোচ্চ মৃত্যুদন্ডের বিধান রেখে ধর্ষণ মামলার বিদ্যমান আইন সংশোধন করার আহবান জানানো হয়। জাপা কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় সভায় বক্তারা বলেন, নারী ধর্ষণ মামলার বিচার করতে বিশেষ ট্রাইবুন্যাল গঠন করতে হবে। তিন মাসের মধ্যে বিচার সম্পন্ন করে দ্রুত রায় কার্যকর করলে ধর্ষণ নামক সামাজিক ব্যাধি থেকে জাতি মুক্ত পাবে বলে সমাবেশে বক্তারা মনে করেন। বক্তাগণ সরকারের দৃষ্টি আর্কষণ করে বলেন পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ নারীর প্রতি এসিড সন্ত্রাস বিরুদ্ধে মৃত্যুদন্ড আইন করে চিরতরে নিমূল করেছিল। বর্তমান সরকারের নামধারী নেতারা দেশে ধর্ষণ, সন্ত্রাস, কোটি কোটি টাকা লুট করে বিদেশে বাড়ি গাড়ি ব্যবসা তৈরি করেছে। সরকার প্রধান দেশকে দুর্নীতি মুক্ত করতে চাইলেও নিজ দলীয় লোকজনই বেশি দুর্নীতির সাথে জড়িত বলে দেশ থেকে দুর্নীতি নির্মুল সম্ভব হচ্ছে না। প্রবাসীদের দীর্ঘদিনে দাবি লাল সবুজের পতাকাবাহী বাংলাদেশ বিমান নিউ ইয়র্কের জেএফকে এরারপোর্টে আসার জন্য সরকার যে চুক্ত স্বাক্ষর করেছে এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান জাপার নেতারা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাপার সিনিয়র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট আলহাজ্ব হারিস উদ্দিন আহমেদ, জাপার সহ-সভাপতি ডাঃ সেলিম চৌধুরী, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল করিম, জাপার সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, জাপার মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, কোষাধ্যক্ষ জি.এম. ইলিয়াস, যুগ্ম প্রচার সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, সমাজ কল্যাণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, মহিলা পার্টির সভাপতি ডাঃ নার্গিস রহমান, সাধারণ সম্পাদক শাহানাজ বেগম, জাতীয় যুব সংহতির সহ সভাপতি হাসান সিকদার, মীর জাফর, নিউইয়র্ক স্টেট সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ ও সিটি কমিটির সভাপতি শুভংকর গাঙ্গুলী প্রমুখ। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি