৫ মে ২০২৬

ধর্ষণ মামলায় ৮ বছরের কারাদণ্ড লামিচানের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ধর্ষণ মামলায় ৮ বছরের কারাদণ্ড লামিচানের
বাংলাপ্রেস ডেস্ক: ধর্ষণের মামলায় আট বছরের কারাদণ্ড হয়েছে নেপালের লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানের। পাশাপাশি দেশটির সাবেক এই অধিনায়ককে তিন লাখ নেপালি রুপি জরিমানা করা হয়েছে এবং একই সঙ্গে ভুক্তভোগীকে আরো দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন নেপালের একটি আদালত। তবে লামিচানের আইনজীবী সরোজ ঘিমিরে বলেছেন, ‘এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’ লামিচানে এই মামলায় গ্রেপ্তার ছিলেন না, রায় ঘোষণার সময় আদালতেও উপস্থিত ছিলেন না তিনি। ২০২২ সালে এই ধর্ষণ মামলায় অভিযুক্ত হন লামিচানে। সে বছরের ২১ আগস্ট কাঠমাণ্ডুর জেলা অ্যাটর্নি অফিসে লামিচানের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। যদিও লামিচানে বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছেন। সমর্থকদের সমর্থনও পেয়েছেন। গত ডিসেম্বরে এই মামলায় লামিচানেকে দোষী সাব্যস্ত করা হয়। লামিচানে এত দিন জামিনে থাকায় ক্রিকেট চালিয়ে যাওয়ার সুযোগ পান। যদিও ধারাবাহিকভাবে শুনানিতে বিলম্ব হয়েছিল, যা অনেককে ক্ষুব্ধ করে তোলে। এক বছরের বেশি সময় ধরে বারবার পিছিয়ে যাওয়ার পর লামিচানের মামলা নিষ্পত্তি হলো। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি