৫ মে ২০২৬

ধর্ষকদের সহযোগিতা করতে ব্যাগে কনডম রাখুন: ভারতীয় চলচ্চিত্রনির্মাতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধর্ষকদের সহযোগিতা করতে ব্যাগে কনডম রাখুন: ভারতীয় চলচ্চিত্রনির্মাতা

বাংলাপ্রেস ডেস্ক: দক্ষিণ ভারতের চলচ্চিত্রনির্মাতা ড্যানিয়েল শ্রাবণ ফেসবুক পোস্টে লিখেছেন, ধর্ষণ ও ধর্ষণের পর প্রাণ বাঁচাতে পুলিশকে ফোন করার পাশাপাশি মেয়েদের ব্যাগে সবসময় কনডম রাখা উচিত।

তার মতে, ধর্ষণের পর প্রাণ বাঁচতে ধর্ষককে সাহায্য করার জন্য মেয়েদের সঙ্গে কনডম রাখা দরকার। খবর ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।

ড্যানিয়েল শ্রাবণ লেখেন, হিংস্রতা ছাড়াই ধর্ষণ বৈধকরণই হলো ধর্ষণের শিকার নারীর প্রাণ বাঁচানোর একমাত্র উপায়। হত্যা হলো পাপ ও অপরাধ। আর ধর্ষণ হলো সংশোধনমূলক শাস্তি।

তিনি আরও লেখেন, আইন দিয়ে কোনও ন্যায়বিচার হচ্ছে না। ধর্ষণের এজেন্ডা মেজাজ ও সময়ের ভিত্তিতে ধর্ষকদের যৌন চাহিদাই পূরণ করছে।

এই দক্ষিণী চলচ্চিত্র নির্মাতা পোস্টটি দেয়ার পরপরই শুরু হয়ে যায় সমালোচনার ঝড়। তিনি পরে পোস্টটি ডিলিট করেছেন কিন্তু থামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের প্রতিবাদ।

ড্যানিয়েল শ্রাবণ এই পোস্টের বিষয়ে জানিয়েছেন, তিনি তার পরের ছবির ভিলেনের কিছু সংলাপ ব্যবহার করে পোস্টটি দিয়েছেন। অভিনেতা ও অভিনেত্রীসহ অনেক অঙ্গনের মানুষেই তার এই পোস্টের সমালোচনা করেছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি