৮ মে ২০২৬

ধর্মপাশায় ৫ আগস্ট ছাত্র জনতার বিজয় মিছিল অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ধর্মপাশায় ৫ আগস্ট ছাত্র জনতার বিজয় মিছিল অনুষ্ঠিত
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি : জুলাই- আগষ্ট গণ অভ্যুঙ্খানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৫ আগষ্ট ছাত্রজনতার বিজয় মিছিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (৫আগষ্ট) সকাল সাড়ে ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএরপির উদ্যোগে ছাত্রজনতার বিজয় মিছিল অনুষ্টিত হয়। ধর্মপাশা উপজেলার ৬ টি ইউনিয়ন ও ৫৪টি ওয়ার্ডের নেতাকর্মী সহ উপজেলা বিএনপি আহবায়ক কমিটি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৃষ্টি উপেক্ষা করে হাওরাঞ্চলের বিভিন্ন প্রান্ত হতে আনন্দ মিছেলে অংশ গ্রহণ করেন। আনন্দ মিছিলটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে দলীয় কার্যালয় এসে আলোচনায় মিলিত হয়। ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এর সভাপতিত্বে ও ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালিব খান। ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ২য় যুগ্ন আহবায়ক এসএম রহমত, ৩য় যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বিএইচসি, ৪র্থ যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভূট্রো, সাবেক জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মামুন ওর রশীদ শান্ত, বিআরডিবির সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য আফসার আলম চন্দপীর, মাহবুবুর আলম হাদিস, রতন আশরাফ, মজিবুর রহমান মজুমদার, নেহারুল হক, সালাউদ্দিন মাহাতাব, আব্দুল মুতিন মীর্জা, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মাদ আলী, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক যুগ্ন আহবায়ক প্রভাষক হারুন ওর রশীদ, ধর্মপাশা সদর বিএনপির আহবায়ক মো: নয়ন মিয়া, সুখাইর রাজাপুর উত্তর বিএনপির আহবায়ক হেকিম মিয়া, সুখাইর রাজাপুর দক্ষীণ বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, জয়শ্রী ইউনিয়ন বিএরপির আহবায়ক তরিকুল ইসলাম। যুবদলের যুগ্ন আলমগীর কবির, হাফিজুর হক, ছাত্রদলের আহবায়ক ওবায়দুর রহমান, সিনিয়র যুগ্ন আহবায়ক এম হাবিববুল্লাহ, কলেজ শাখার সদস্য সচিব কাঞ্চন আহমেদ, ধর্মপাশা উপজেলার কৃষক দলের আহবায়ক ফারুক আহমেদ, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মিশর আহম্মেদ, সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি