৯ মে ২০২৬

ধর্মপাশায় স্কুলছাত্রী অপহরণের মুক্তির দাবীতে তিন প্রতিষ্টানের মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ধর্মপাশায় স্কুলছাত্রী অপহরণের মুক্তির দাবীতে তিন প্রতিষ্টানের মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে তিন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্টিত হয়েছে। রবিবার বাদশাগঞ্জ বালিকা পাবলিক উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্টিত হয়। বাদশাগঞ্জ সরকারী পাবলিক হাই স্কুলের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীকে ১৫ মে ২০২৫ ইং তারিখে গার্হস্থ্য বিঞ্জান ব্যাবহারী পরীক্ষা শেষে বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা হতে অপহরণকারী আদন এবং মুক্তিপণকারী মিলনের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়। এতে বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ, বাদশাগঞ্জ সরকারী পাবলিক হাই স্কুল ও বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মো: আব্দুল হাই, বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বাদশাগঞ্জ সরকারী পাবলিক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সেলবরষ ইউপি বিএনপির সাবেক সভাপতি আবু তাহের সোনা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ভুক্তভোগীর পিতা নুরে আলম প্রমূখ।
বক্তারা বলেন, এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। অচিরে শিক্ষার্থীকে উদ্ধার ও অপরাধীকে আইনের আওতায় আনা হোক, এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান, সেলবরষ ইউনিয়নের বীর উত্তর গ্রামের বাসিন্দা ১৬ বছর বয়সী এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করা জন্য প্রশাসনের কাছে জোরদাবী জানান।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি